বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত জানালো পাকিস্তান

সংবাদ ডেক্স: / ৯৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এর সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে যে, পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে পুরো পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং এ বিষয়ে তার সুপারিশও তুলে ধরবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার রাতে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। আইসিসি ঘোষণার আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন যে, পাকিস্তান এই বিষয়ে বাংলাদেশের পাশে আছে এবং আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভারতে পাঠানো হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারই নেবে। মহসিন নাকভির মনে করেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আইসিসির বোর্ড মিটিংয়েও এ কথাই বলেছি। আপনারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করতে পারেন না, এক দেশের ক্ষেত্রে যখন খুশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *