শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ঢাকা প্রতিনিধি : আবির হাসান অনিক

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিককে বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫ খ্রি.) সকালে ডিবি কম্পাউন্ডে হল অফ ডিটেকটিভস্ এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী ডিবি প্রধানের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ডিবির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তৎকালীন ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *