বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দিঘলিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

শেখ রাজিব / ৮৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় গাজীরহাট ইউনিয়নের দরি মহিষদিয়া পশ্চিমপাড়া হালদারের খালে জনৈক ব্যক্তির দেহ ভাসতে দেখে লোকজন উদ্বার করে প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অজ্ঞাতনামা পুরুষের আনুমানিক বয়স (৪০) বছর। পরে স্থানীয় লোকজন দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশের সুরোতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা যায় অজ্ঞাতনামা ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) উক্ত ব্যক্তি উলঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করলে স্থানীয় এলাকার লোকজন তাকে কাপড় পরিয়ে দেয়। পরবর্তীতে গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারী) ভোরে উক্ত ব্যক্তি হালদারের খালে গোসল করতে নামে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে খালের মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি ( তদন্ত) প্রবীর বিশ্বাস ও গাজীরহাট পলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য সকল থানায় ছবিসহ ম্যাসেস পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *