শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা বিনিময়, সামাজিক কার্যক্রম এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
সূত্রে জানা যায়, তিনি প্রথমে দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের কয়েকটি স্থানে নির্ধারিত প্রোগ্রাম সম্পন্ন করেন। পরে সেনহাটি ইউনিয়নের বেলেঘাট নদী পার হয়ে হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে ২ নম্বর ওয়ার্ড পোলের বাজার বিএনপির কার্যালয় এবং ১ নম্বর বাতিভীটা কার্যালয়ের নেতাকর্মীদের সাথেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও তিনি নিহত মুরাদের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তার পরিবার—স্ত্রী ও চার সন্তানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের যেকোনো বিপদ-আপদে আমি সবসময় পাশে থাকবো।” পাশাপাশি তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে তিনি দিঘলিয়া প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
দিনের শেষ পর্যায়ে তিনি জাকারিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে কিছু সময় কাটান।