শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দিঘলিয়ায় ডিএসবি শাখায় কর্মরত থাকাকালিন সময়ে, অভিযুক্ত ডিএসবি মিলন, বিপি নং- ৯৪১৪১৬৭৬৮৮ এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাকরি দেওয়া, পাসপোর্ট ক্লিয়ারেন্স করিয়ে দেওয়া, লোন করিয়ে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ডিএসবি মিলন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এভাবে আনুমানিক ৫ থেকে ৮ লক্ষ টাকারও বেশি টাকা অত্র উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থকে নেওয়া হয়েছে। তবে এই অভিযোগ এখনো তদন্তাধীন, সত্যতা যাচাই করা হয়নি।
ঠিক তেমনই তিনজন ভুক্তভোগী, প্রতিবেককে জানান, অভিযুক্ত ডিএসবি মিলন দিঘলিয়া উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।
এক ভুক্তভোগীর দাবি, লোন করিয়ে দেওয়ার কথা বলে অভিযুক্ত ডিএসবি মিলন তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়েছেন।
দ্বিতীয় ও তৃতীয় ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ডিএসবি মিলন তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ও ১৫ হাজার টাকা নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত ডিএসবি মিলন তাদেরকে দিনের পর দিন, ঘোরাচ্ছেন। এখনো পর্যন্ত টাকা ফেরত দেননি।
অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে খুলনা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের জানানো হয়, অভিযুক্ত ডিএসবি মিলন বর্তমানে বরিশাল জেলা ডিএসবি শাখায় কর্মরত আছেন। এরপর ভুক্তভোগীরা ডাকযোগের মাধ্যমে আবারও লিখিত অভিযোগ, বরিশাল জেলা ডিএসবি শাখায় পাঠিয়েছেন বলে জানান। তবে তাদের দাবি, এখনো পর্যন্ত আশানুরূপ কোনো সমাধান পাওয়া যায়নি।
এলাকায় ক্ষোভ:
স্থানীয়দের দাবি, খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ডিএসবি মিলন দিঘলিয়ায় কর্মরত থাকাকালীন আরও অনেক মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়ে বছরের পর বছর ঘোরাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসনের একজন লোকের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন অভিযোগ থাকার পরও কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অভিযুক্তের বক্তব্য:
এ বিষয়ে অভিযুক্ত ডিএসবি মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।