বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দিঘলিয়ায় দিনভর আজিজুল বারী হেলাল: বেগম জিয়ার মাগফেরাত কামনা ও জনসভা

দিঘলিয়া প্রতিনিধিঃ / ১০৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিনভর এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিকেল ৪:৩০ মিনিটে দিঘলিয়ার কাটানি পাড়ায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ গোলাম আলী। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে আমাদের অঙ্গীকার হলো সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা কে হবেন। দিঘলিয়ার উন্নয়ন, উৎপাদন এবং সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার সক্ষমতা যার আছে, তাকেই বেছে নিতে হবে। আমরা প্রশাসনকে স্পষ্ট বলেছি, অপরাধী যে দলেরই হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও রেশন প্রথা চালু করেছিলেন এবং দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য পারিবারিক কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। প্রথম বছরেই পর্যায়ক্রমে ৫০ লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের।”
তিনি আরও যোগ করেন, “আগামীতে কাউকে একক ক্ষমতা দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে, সেখানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই।”
কাটানি পাড়ার কর্মসূচি শেষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে ব্রহ্মগাতীতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অপর একটি দোয়া ও আলোচনা সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, মহিলা দলের সভানেত্রী সেতারা সুলতানা, মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো: রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরত-ই-এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, মোহাম্মদ আলী টুটুল, হিমেল গাজী, মেহেদি, রেজাউল ইসলাম বাবু ও কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *