বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

১৭ জানুয়ারী ২০২৬ইং তারিখে, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার, সদর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড স্থ, দেয়াড়া কলোনী বাজার এলাকায়, সালাম উদ্দিন হাওলাদার (৬০) নামক এক ব্যক্তির বিরুদ্ধে, টাকার প্রলভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিম ফতেমা (১১) এর বাবা রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান, ঘটনার দুই দিন আগে রাতে তার শিশু ডেকে নিয়ে ধর্ষন করার চেষ্টাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি তা দেখে ফেলে এবং প্রতিরোধ করে। ভিকটিমের পরিবার সামাজিক বিচারের দাবী করলেও, অভিযুক্ত সালাম উদ্দিন হাওলাদার পালাতক থাকায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, স্থানীয় ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য খান বিপ্লব।