শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করেছেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার বারাকপুর মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দের প্রলোভন দেখিয়ে মন্দির কমিটির কাছ থেকে কৌশলে গত ১১ জানুয়ারি মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করেন। জিডিতে উলেখ করেন প্রতারক চক্রের সদস্য ০১৭৩১-০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে তাকে ফোন করে জীবননাশের হুমকি দিয়েছে। মোবাইল ফোনে প্রতারক চক্রের সদস্য বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করবে। ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য। তিনি দৈনিক স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে হুমকির শিকার হতে হয়েছে।