শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে

স্টাফ রিপোর্টার: / ১৯২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এ সময় দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এর মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি (৮–১০° থেকে ৬–৮° সেলসিয়াস) এবং ১–২টি হবে মাঝারি থেকে তীব্র (৬–৮° থেকে ৪–৬° সেলসিয়াস)।

জানুয়ারিতে দিন-রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলেও, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকা ও অন্যান্য এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়বে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও তীব্র হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন হবে ১.৫০ থেকে ৩.৫০ মিমি এবং সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টা।

আবহাওয়া অফিস সাধারণ জনগণকে শীতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে, কারণ জানুয়ারি মাসটি শৈত্যপ্রবাহের কারণে বেশ ঠাণ্ডা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *