বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্তকারী ভিডিও ভাইরাল, সনাক্ত করে তিনজন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৮৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

স্বাধীন বাংলা সংবাদ | কণিকা ডেক্স রিপোর্ট

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল ভিডিও দেখে সনাক্ত করে তিন যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো: জুবায়ের হোসেন রাকিব (১৯), মো: সবুজ (২০) এবং মো: রাজু (২১)। জুবায়ের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো: মোখলেছুর রহমান মুকুলের ছেলে, সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো: রমজানের ছেলে এবং রাজু কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো: আব্দুর রাজ্জাকের ছেলে।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে, যেখানে দেখা যায়, সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক পথচারী নারীদের উত্ত্যক্ত করছে। সেই দৃশ্য তাদের এক সঙ্গী মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। এ নিয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়।

এরপর পুলিশ একাধিক টিমে ভাগ হয়ে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল আলীমের নেতৃত্বে টিম কাশিয়াডাঙ্গা মোড় থেকে জুবায়েরকে দুপুর সোয়া ১ টায় এবং সবুজকে ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে দুপুর ২ টায় গ্রেফতার করে। ডিবি পুলিশের সহায়তায় তৃতীয় আসামি রাজুকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপি জানায়, ইভটিজিং ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *