বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নয় লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি: / ১৭৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে নয় লক্ষ টাকার বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫) ও ২। মোঃ দুলাল হাওলাদার (৩০)।

সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার সহ দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *