বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টারঃ পুলিশ কমিশনার

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ ডেস্ক:

আজ ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় জানুয়ারি-মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাসে ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের সম্পর্কে গৃহীত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট এবং ফলোআপ এর চিত্র তুলে ধরা হয়। অত:পর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার সমাজের বিভিন্ন স্তরে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সময়োপযোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন সমাজে নির্যাতিত নারী ও শিশুদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। তিনি সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের আইনগত ও মানবিক দিক দিয়ে প্রাপ্য সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার সাপোর্ট সেন্টারে ভিকটিমের সাথে আগত ছোট্ট সোনামণিদের খেলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ার, নবলোক, জাগ্রত যুব সংঘ, মেরী স্টপস ক্লিনিক, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ওসিসি কেএমসিএইচ, ডিএসএস খুলনা, জেজেএস খুলনা, ব্লাস্ট এর প্রতিনিধি, জর্জ কোর্ট এবং সিএমএম কোর্টের আইনজীবী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *