বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নেশার টাকা না পেয়ে রূপসায় মাকে হত্যা, ছেলে আটক

রূপসা প্রতিনিধি: / ১৫৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

রূপসা উপজেলায় মাদকের টাকা না পেয়ে মিম্মি বেগম (৪৪) নামে এক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে নাদিম ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক নাদিম ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন সকালে সে তার মা মিম্মি বেগমের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাদিম ক্ষিপ্ত হয়ে পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে মিম্মি বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আইচগাতি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নাদিমকে আটক করে। তবে এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ছেলেকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা নাদিমসহ পাশের একটি বাড়িতে অবস্থান নেন। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *