বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: / ৮৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সমাজের গরীব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামে অবস্থিত “আদর্শ লাইব্রেরি”।
উক্ত লাইব্রেরির উদ্যোগে সোমবার
(০৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসহায় মেধাবী দশম শ্রেণীর
শিক্ষার্থীসহ মোট ১৮ জন শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার সমমূল্যের বই বিতরণ করা হয়।
দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, মোঃ রিজাউল করিম হাজরা, হাবিবুল্লাহ গাজী, আল মামুন, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমান সহ আদর্শ লাইব্রেরি এন্ড ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,
সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। তারা আরও বলেন, আদর্শ লাইব্রেরি শুধু জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
এছাড়াও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে গরিব অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এদিকে বই পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *