বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা প্রতিনিধি: / ১৯৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত  পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত ৫০ টি পরিবারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের পশ্চিম পাশে এ সমস্ত বসতি প্রায় ৫০ বছর আগে। যা পানি উন্নয়ন বোর্ডের জায়গা হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের লিখিত আদেশ মোতাবেক বসতিদের উঠে যাওয়ার জন্য কয়েবার নোটিশ প্রদান করেন। তারা এ ব্যাপারে কোন কর্ণপাত না করায় সর্বশেষ বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনা করেন জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আসাদুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিস ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফজলে রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, এস,ও মোতালেব হোসেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

এ দিকে জমির মালিক দাবীদার তারক চন্দ্র সানা ভিডিও সাক্ষাতকারে ও জমির সকল কাগজ পত্র দেখিয়ে বলেন তাদের পৈত্রিক সম্পত্তি। এছাড়াও যার সকল রেকর্ড, নামপত্তন, সর্বশেষ খাজনার দাখিলা উপস্থিত সাংবাদিকদের দেখান।
অন্যদিকে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোন আদেশ দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ অভিযান হচ্ছে। আরডিসি আসাদুজ্জামান আরিফ বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ করা হচ্ছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার লোকদের নিয়ে আসছি যাতে কোন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *