বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা

পাইকগাছা প্রতিনিধি: / ১০৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় সরকারিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমি জবরদখলের চেষ্টায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষদের তাণ্ডবে বাড়িঘর হারিয়ে এবং জীবনের নিরাপত্তাহীনতায় বর্তমানে অনেক পরিবার এলাকাছাড়া বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদের ভাঙনে জেগে ওঠা চরভরাটি জমি ১৯৯৮ সালে ৫৫ জন ভূমিহীন পরিবারকে একসনা বন্দোবস্ত দেয় সরকার। পরবর্তীতে ২০১১-১২ সালে তারা প্রত্যেকে ৩ বিঘা করে জমির চিরস্থায়ী বন্দোবস্ত লাভ করেন, যা বর্তমানে ‘পার রামনাথপুর’ গ্রাম হিসেবে পরিচিত। দীর্ঘ ৩০ বছর ধরে এই ভূমিহীন পরিবারগুলো সেখানে বসতবাড়ি নির্মাণ ও মৎস্য চাষ করে জীবন অতিবাহিত করছেন।

স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেল ৫টার দিকে হরিঢালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন লাকির নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল ওই জমি জবরদখল করতে যায়। এ সময় তারা বসতবাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষদের বেধড়ক মারপিট করে। হামলায় গুরুতর আহত ফাইমা বেগম (২৮) বর্তমানে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী হামিদ সরদার বাদী হয়ে রোববার রাতেই থানায় এজাহার দাখিল করেন। মামলার খবর পেয়ে গভীর রাতে আবারও ইউপি সদস্য লাকির নেতৃত্বে আশরাফ শেখ, আজিজ শেখ ও মজিদ শেখসহ একদল দুর্বৃত্ত ঘেরের বাঁধ কেটে মাছ লুটপাট করে। একপর্যায়ে তারা তপন বিশ্বাস ও সুতপ্ত গাইনের দুটি বসতঘরে অগ্নিসংযোগ করে। আগুনে সাগরে মাছ ধরার মূল্যবান জাল ও আসবাবপত্রসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সিরাজুল ইসলামসহ অন্যরা জানান, হামলার সময় নারীদের হেনস্থা করা হয়েছে এবং বর্তমানে তারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন লাকি দাবি করেন, ওই জমি রেকর্ডীয় সম্পত্তি এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি সেখানে স্থানীয়দের দেখভাল করছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় একটি এজাহার জমা পড়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *