বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধাকে মারপিট: প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা প্রতিনিধি: / ১৯০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজী (৬২)কে মারপিট ও লাঞ্চিত করে থানা ও পুলিশ ফাঁড়িতে পৃথক অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।
এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে। বুধবার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কবির গোলদারদের বিরুদ্ধে এ বিষয়ে শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেন। বৈঠাকে সকলেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ভুক্তভোগী কওছার গাজী জানান, গত শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান কবিরের বাবা সোনা গোলদার তার সাথে কথা আছে এই বলে একটু দুরে মাঠের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় কোন কথা না বলেই কওছার গাজীকে মারপিট শুরু করে এবং বলে তুই আমার বউমাকে হাত ধরে টানছির কেনো? একই সাথে তার বউমা তকে জুতা পেটা করে ও দাড়ি ধরে টানাটানি করেন। যা প্রত্যক্ষ স্বাক্ষী মুজিবর রহমান এ ঘটনার বর্না দেন।
কবির গোলদারের চাচা বিশে গাজী বলেন, অহেতুকভাবে কওছারকে মারপিট করেছে। কওছার বৃদ্ধ মানুষ। তার নামে কখনও এ ধরনের কথা শোনা যায়নি। আমি বিষয়টি জানতে চাইলে আমার সাথেও খারাপ ব্যবহার করে। মামলা করলে কওছার করতে পারে কিন্তু উল্টো আমার ভাইপো ও তার বউ পৃথক অভিযোগ করছে।
এলাকাবাসী আরও জানান সোনা গোলদাররা মানুষের নামে মিথ্যা অভিযোগ ও মামলা করে অবৈধ ভাবে টাকা আদায় করে। গত বছর একজনের কাছ থেকে এভাবে বিশ হাজার টাকা আদায় করেছিলো।
এ সময় উপস্থিত শ’শ লোক তাদের শাস্তি দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *