বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় সড়ক সচেতনতায় ‘নিসচা’, ইউএনও-কে বিশেষ বই উপহার

পাইকগাছা প্রতিনিধি: / ৩০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীকে নিসচা কেন্দ্রীয় কমিটি থেকে প্রকাশিত সুভ্যেনির ‘নিরাপদ’ বই প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে বইটি তুলে দেন নিসচা পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম সফিউল ইসলাম, নিসচা’র সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, নিসচা পাইকগাছা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফরিজুল ইসলাম ও চিকিৎসাক ওসাংবাদিক মো. শাহাদাত হোসাইন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন। এরই ধারাবাহিকতায় পাইকগাছায় সংগঠনটির শাখা কমিটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিসচা পাইকগাছা শাখা স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রতিবছর ছাগল, হুইলচেয়ার, ক্র্যাচ, কম্বল, শাড়িসহ প্রয়োজনীয় সহায়তা এবং নগদ অর্থ প্রদান করে আসছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে নিসচার এসব মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *