কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হবে। মিছিল শেষে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।