শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

বাগেরহাটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ৫৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।

জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শমশের আলী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ, সরকার ওহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, আবুল কালাম আজাদ বুলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, সদস্য সচিব ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল।

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁকে গণতন্ত্রের আপসহীন নেত্রী ও স্বৈরচারবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেছেন। নেতৃবৃন্দ বলেন, তিনি হিমালয়ের মতো অবিচল থেকে সব প্রতিকূলতা ও নির্যাতন মোকাবিলা করে রাজনৈতিক আদর্শে অটল ছিলেন। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার পেটুয়া বাহিনীর বাধায় দেশনেত্রীর জন্মদিন পালন করতে পারি নাই। আজ তিনি আমাদের মাঝে নেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

আলোচনা সভার শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *