শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

ভাড়াটিয়ার ফাঁদে মাছ ব্যবসায়ী, ব্লাকমেইলের অভিযোগে দুই নারী আ-ট-ক

রিপোর্টারের নাম / ৯৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

খুলনা প্রতিনিধি : কণিকা

ব্লাকমেইল করে মাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে সাতক্ষীরায় জোসনা খাতুন (২৬) ও মুন্নি (২৫) নামে দুই নারীকে আ-ট-ক করেছে সদর থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকার শহীদ মিনারের পেছন থেকে তাদের আ-ট-ক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার বিনেরপোতা এলাকার জোসনা খাতুন এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার মুন্নি। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান জানান, জোসনা খাতুন একসময় তার বাসায় ভাড়াটিয়া ছিলেন। পরিচয়ের সুবাদে মাঝে মাঝে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে ১,৩০০ টাকা ফেরত দেওয়ার কথা বলে জোসনা তাকে বাসায় ডাকেন।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসায় গেলে জোসনা বসতে বলেন। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক এসে তাকে মারধর করে এবং হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনুরোধের পর ৩৫ হাজার টাকায় রাজি হয়ে শালক নুরুর মাধ্যমে টাকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে দুই নারীকে আ-ট-ক করা হয়।

মিজান অভিযোগ করেন, এই দুই নারী একটি চক্রের সদস্য এবং সাধারণ মানুষকে ফাঁদে ফেলে এভাবে অর্থ আদায় করেন। তিনি তাদের কঠোর শাস্তি দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আ-ট-ক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *