বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

নিজস্ব প্রতিবেদক: / ৬১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপ-পরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে অন্য কেউ মাদক দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন, অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *