বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

মোংলায় কিশোরীর আত্মহননের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ডেক্স রিপোর্ট | স্বাধীন বাংলা সংবাদ

বাগেরহাটের মোংলায় এক কিশোরীর (১৪) আত্মহননের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের কারণে আত্মহত্যা বলে জানা গেলেও, তদন্তে উঠে এসেছে একটি পরিকল্পিত অপরাধের চিত্র।

জানা গেছে, স্থানীয় এক যুবক ওই কিশোরীকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে সুন্দরবনের করমজল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে প্রভাবিত করে মাদকজাতীয় কিছু খাইয়ে, অসহায় অবস্থায় ভিডিও ধারণ করে। পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত ৭ এপ্রিল বাগেরহাট আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আদালতের নির্দেশে মোংলা থানা পুলিশ ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করে।

বিশেষ অভিযানে অভিযুক্ত প্রধান ব্যক্তি আসহাবুল ইয়ামিন (২৪) কে ২২ এপ্রিল মোংলা বন্দরের মাধবী কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসহাবুল জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ওই কিশোরী পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ছিল সক্রিয় এবং স্থানীয়ভাবে বিভিন্ন খেলার আয়োজনেও অংশ নিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *