বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

যশোরে খাদ্য পণ্যে নিষিদ্ধ ক্ষতিকারক দ্রব্য মিশ্রণের অপরাধে; ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬

বি এম রাকিব হাসান, খুলনা: / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

যশোর জেলার কেশবপুর থানাধীন ভেরচি এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ ক্ষতিকারক দ্রব্য মিশ্রণের অপরাধে ০২ জনকে মোট  ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের যৌথ আভিযানিক দল। ০৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সোমবার, র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কেশবপুর উপজেলার ভেরচি গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ও অন্যান্য সরঞ্জামসহ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ০২ জন সদস্যকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে।

মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক স্কোয়াড কমান্ডার সিপিসি-৩, যশোর এবং মোঃ সেলিমুজ্জামান সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের সদস্য ১। অরূপ ঘোষকে ২ লক্ষ টাকা, ২। গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযান চলাকালীন কারখানা থেকে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

অভিযান শেষে মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভেজাল দুধ তৈরি করার জন্য যেসকল বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় তা খেয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। র‍্যাব নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি,অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ভিকটিম উদ্ধার, খুন হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সহিত জড়িত অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি এ ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *