বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র অনন্য উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

স্বাধীন বাংলা ডেস্ক :

খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের উদ্যোগে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইতোমধ্যে ১৩৫৯ জন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ ৭ মে ২০২৫ তারিখ সকাল বেলা ১০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে এবং একইসময় জোড়াগেট ট্রাফিক অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭ম দিনে চারটি ব্যাচে ২২২ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে নগরীর ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে।

কেএমপি ট্রাফিক বিভাগের অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব তপন কুমার মজুমদার এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মো: জহিরুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নগরীকে যানজটমুক্ত রাখতে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করতঃ বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ইজিবাইকে যাত্রী উঠানো-নামানোর নিয়ম, ওভারটেকিং, বাম লেন ক্লিয়ার রাখার সুফল, ট্রাফিক আইন মেনে চলার সুফল, লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা প্রদান, যানজট নিরসনে করণীয়, বিপদ এড়ানোর কৌশল, বিপদে পড়লে করণীয়। অপরিচিত কারোও কাছ থেকে খাবার না খাওয়া, সন্ধ্যার পরে নির্জন রাস্তা এড়িয়ে চলা, শহরের বাইরে অপরিচিত কোন রিজার্ভ ট্রিপে না যাওয়া, মাক্স বা মুখোশ পরা ব্যক্তি গাড়িতে উঠলে সতর্ক থাকা। গাড়ির লোকেশন জানতে জিপিএস ব্যবহার করা, নিজের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানার ওসির নাম্বারে ফোন দিয়ে অবগত করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

যানজটমুক্ত সুশৃঙ্খল খুলনা শহর উপহার দিতে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে চালকরা সাধুবাদ জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ আশা করে ইজিবাইক চালকদের প্রশিক্ষণে শেখানো নিয়ম কানুন যদি তারা মেনে চলে তাহলে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *