গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এই মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্তদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে উপজেলার হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে আসে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। আহতদের মধ্যে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরবও আছেন।









