বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

শৃঙ্খলা ও সংশ্লিষ্টদের আন্তরিকতায় মাদরাসাটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক: / ১১১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ১০.০০ টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক বিশিষ্ট নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, পরিবেশবিদ, নাগরিক নেতা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন, দারুল আমান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হুসাইন। সম্মানীত অতিথি ছিলেন সোনালী ব্যাংক এর সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানের দুই পর্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হিফযৃ বিভাগের শিক্ষার্থী মোঃ সাইমুন রহমান ও জোহরা খাতুন ইলমা। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফযৃ বিভাগের শিক্ষার্থী তাবাসসুম আক্তার তুবা। মাদরাসার সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ রেজওয়ান খান তাসিন।
এসময় প্লে থেকে অস্টম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা শাখার পৃথক প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা মূলত কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। একদিকে ধর্মীয়-নৈতিক শিক্ষা, আরবি, হিফ্য, সাধারণ শিক্ষা একজন শিক্ষার্থীকে ইহলৌকিক সফলতা ও পরলৌকিক শান্তির পথ প্রদর্শণ করে থাকে। যার সমন্বয় ঘটেছে এ মাদরাসার টি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক, প্রধান উপদেষ্ঠা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে শিক্ষকমন্ডলীর একাডেমিক যোগ্যতা, প্রশিক্ষণ, দক্ষতা এবং আন্তরিকতায় মাদরাসাটি যুগোপযোগী ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। শিক্ষার্থীদের আদব শিক্ষা, অভিভাবকদের মনসতাত্ত্বিক অন্তর্ভূক্তিকরণের মাধ্যমে একটি আদর্শ পরিবেশে পাঠদান শিক্ষার্থীদের জন্য অনেকটাই আনন্দদায়ক অন্যদিকে কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *