শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

পাইকগাছায় চিংড়ি মাছসহ সকল প্রকার সাদা মাছের পাইকারি ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ‘শিববাটি মৎস্য আড়ৎ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি. এম. শুকুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস. এম. এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য তুষার কান্তি মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু ও বিএনপি নেতা সেলিম রেজা লাকী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ বলেন, এ আড়তে মাছ কেনাবেচা হবে কয়েলীমুক্ত, শ্লিপে স্বচ্ছতা নিশ্চিত করে এবং পরিবহন সিন্ডিকেটমুক্ত পরিবেশে। ব্যবসায়ীদের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এ উদ্যোগ সফল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিববাটি মৎস্য আড়ৎ অত্র অঞ্চলের মৎস্য বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।