বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি: / ৮৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

রবিবার ৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার “Pirates of Sundarban” নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১০ টায় একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *