শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনায় জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
শুক্রবার রাতে স্থানীয় দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র জনতার পক্ষে নুরনবী ইসলাম নুর, মীর ইসহাক হাসান ইখলাস, আমিনুল এহসান, ইকরামুল হোসেন, সোলাইমান হোসেন, শাকীল হাসান ও নাফিজা আলম দিয়া বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে দেশে নতুন একটি গণ-অভ্যুত্থানের জন্ম দেওয়া হবে। সেইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। এদিন জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।
হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।