শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা

স্টাফ রিপোর্টার: / ৭৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি।

এ মামলার এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওয়াজ মাহফিলের ভিডিওতে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। পাশাপাশি খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। মামলায় অভিযোগ করা হয়, এসব বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকো, খালেদা জিয়া ও তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যা দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য। আবেদনে আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে।

এ মামলার বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়, সামাজিক শালীনতা ও পারস্পরিক সম্মান রক্ষার জন্যই তিনি আদালতে এসেছেন।’ মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেছেন। এ ব্যাপারে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার পিএস আবু বকর জানান, তারা এখনো আদালতের কোনো নোটিশ পাননি। নোটিশ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, এরআগে মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে হত্যার হুমকি পাওয়ার দাবি করেন এবং নিজের অবর্তমানে তার তিন কন্যাসন্তানের খেয়াল রাখার জন্য অনুরোধ জানান ওই ফেসবুক পোস্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *