বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

রিপোর্টারের নাম / ৮৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব দ্রুত’ দেশে ফিরবেন এবং ‘নিজ হাতে’ মনোনয়ন জমা দেবেন বলে তুলে ধরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশে ফেরা নিয়ে ফেইসবুকে তারেক রহমানের পোস্ট ঘিরে নানান আলোচনার মধ্যে শুক্রবার বিকালে চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর এক সাংবাদিক জানতে চান তারেক রহমান কবে দেশে ফিরবেন।

জবাবে আমীর খসরু বলেন, “তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন। এবং উনি নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে। এবং জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সংকটময় পরিস্থিতিতে’ ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার ‘জটিলতা’ নিয়ে কথা বলেছেন।

গেল ২৯ নভেম্বর ফেইসুবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’।

এর পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেইসবুক পোস্টে বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফে কোনো ‘বিধি-নিষেধ বা আপত্তি’ নেই।

পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারবে সরকার।

গেল ২ ডিসম্বের রাতে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক থেকে বেরিয়ে দলের নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি বলেন, “উনি শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ।”

তবে তারেক রহমান কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য আমীর খসরুও নির্দিষ্ট করে বলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন।

তিনি বলেছেন, “একদম সময় মতো উপস্থিত হবেন। কারণ এই নেতা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। সেই নেতা জানেন, তার কবে কোথায় থাকতে হবে। আর এটা এমন একটা পরিবার, যাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের সাথে। ওই পালিয়ে যাওয়া রাজনীতিবিদের তো না।”

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে। এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই।”

বিএনপির মনোনয়নের বিরোধিতা করছেন যারা তারা দলের জন্য চ্যালেঞ্জ হবেন কিনা, জানতে চাইলে আমীর খসরু বলেন, “দলের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করবে, বাংলাদেশের জনগণ, বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে থাকবে। বিদ্রোহীদের সুযোগ নাই। রাজনীতিতে কিছু প্রতিবাদ হবে। এটা একটা গণতান্ত্রিক দেশ। বিএনপি গণতান্ত্রিক বিশ্বাস করে।

“বিএনপি কোনো ক্যাডার বেইস পার্টি না। বিএনপির মধ্যেও দ্বিমত থাকবে, প্রতিবাদ হবে। কারণ এটা ‘লিবারেল ডেমোক্রেটিক’ পার্টি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা সবাই এক।”

এরআগে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের মানুষ ১৭ বছর পর ভোট দিতে যাবে। সবার মধ্যে উৎসাহ, উদ্দীপনা। যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অনেক চেষ্টা হয়েছে। এই নির্বাচন যাতে হতে না পারে।

“বাংলাদেশের মানুষ যাতে তার মালিকানা ফিরে না পায়, ভোট দিতে না পারে, এটার অনেক চেষ্টা হয়েছে। অনেক ষড়যন্ত্র, অনেক সমস্যার সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইনশাল্লাহ নির্বাচন হতে যাচ্ছে।”

তিনি বলেন, “লন্ডনে যে কথা হয়েছে, মনে আছে? তারেক রহমান সাহেবের সাথে আমি সহ লন্ডনে যে কথা হয়েছে। ডিক্লায়ার হয়েছিল ১২ তারিখ ফেব্রুয়ারির। ঠিক সময়ে নির্বাচন হচ্ছে।”

নগরীর মেহেদীবাগের বাসভবনে শুলকবহর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন ও কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, শুলকবহর ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুল আলম ও ৪২ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক শায়েস্তা উল্লা চৌধুরী, সদস্য সচিব হাসান ওসমান, নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *