বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

৩৭.৭৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে ‌র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল

বি এম রাকিব হাসান, খুলনা: / ৭৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতারসহ বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১৪.০০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন মোঃ আল্লাউদ্দিন শেখ এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে সূত্রোক্ত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী কিবরিয়া শিকদারকে (৩৬) গ্রেফতার করে।

এজাহার বিশ্লেষণে জানা যায় যে, গত ২৪/০৯/২৫ খ্রি. রাত ২৩:০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুরচর সাকিনস্থ জনৈক মোঃ শিপন সরকার (৩৫) প্রতিদিনের ন্যায় তার পরিবারের লোকজন নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। ঐ দিন দিবাগত রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত তার বসত বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে হাইড্রোলিক মেশিন দ্বারা জানালার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে বাদী মোঃ শিপন সরকার ও তার বড় ভাই শাকিল সরকারের পরিবারের লোকজনদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাত পা বেঁধে মারধর করে ঘরের আলমারির মধ্যে রাখা সর্বমোট ৩৭.৭৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার), ব্যবহৃত ১টি Iphone 15 Pro Max ও ১টি SAMSUNG S20 মোবাইল সেট সহ সর্বমোট অনুমানিক মূল্য ৬৯,৯৬,২৫০ (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ শিপন সরকার (৩৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *