রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম আরটির ভারতের বিভাগ জানায়, শেহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে সঙ্গে নিয়ে একটি আলাদা কক্ষে রুশ প্রেসিডেন্টের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে তিনি বিরক্ত হয়ে ওঠেন বলেও জানা যায়।
অবশেষে তিনি পুতিন–এরদোয়ানের বৈঠক চলছে এমন কক্ষে প্রবেশ করেন। তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, নাকি তিনি নিজ সিদ্ধান্তে ঢুকেছেন—তা স্পষ্ট নয়।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই এটি নিয়ে বিদ্রূপ করছেন। অনেকে এটিকে কূটনৈতিক শিষ্টাচারগত ভুল হিসেবেও মন্তব্য করেছেন।









