শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

খবর প্রতিবেদন: স্বাধীন বাংলা সংবাদ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর ঘোষণা না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিসহ মোট ছয় দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে সরকার এসব বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন।

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জমায়েত হতে থাকেন। তারা ছয় দফা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা বহুবার বলেছি—আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু সরকার সেটিকে গুরুত্ব দিচ্ছে না। আমরা আট মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, তবুও কোনো প্রতিক্রিয়া আসেনি। এই উপেক্ষা আমাদের বাধ্য করছে কঠোর কর্মসূচি নিতে।”

তারা জানান, শিক্ষার্থীরা কখনও যানজট বা জনদুর্ভোগ চান না। কিন্তু দাবি পূরণ না হলে তারা আন্দোলন থেকে সরে আসবেন না। সমাবেশ থেকে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দাও জানানো হয়।

শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, “আমরা আর অপেক্ষা করব না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দিলে সারা দেশ থেকে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *