শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত : চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: / ৭০ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যে একটি গ্রামের নাম জিরবুনিয়া গ্রাম। গ্রামটি প্রাকৃতিকভাবে সুন্দর হলেও এর ‘মধ্যপাড়া’ এলাকার একমাত্র চলাচলের রাস্তাটির বর্তমান অবস্থা যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি আজ চলাচলের অযোগ্য।
এদিকে সবথেকে দুঃখজনক গতকাল শনিবার (২১ মার্চ)’ র চিত্রটি ফুটে ওঠে এই রাস্তাটির, যখন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের দিন ছিল। আর দিনটিতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে থাকা এই রাস্তা দিয়ে কাদা মাখিয়েই মুসল্লিদের ঈদের নামাজ পড়তে যেতে হয়েছে। যে দিনে মানুষের মনে আনন্দ থাকার কথা, সেই দিনে রাস্তার এই করুণ দশার কারণে জিরবুনিয়া বাসীর কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। বছরের পর বছর এই একটি রাস্তার জন্য এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে রাস্তাটির দু’পাশে পরিবেশ রক্ষার মহৎ উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তালের গাছ ও কদবেল গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও বেষ্টনী না থাকায় সেই গাছগুলো আজ গরু-ছাগলে খেয়ে সাবাড় করে ফেলছে। এমনকি রাস্তার পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদগুলোও আজ চরম অবহেলার শিকার।
এদিকে উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড তথা মধ্যপাড়ার অনেকের সাথে কথা বলে জানা গেছে, উক্ত গ্রামের সর্বস্তরের জনসাধারণের প্রানের দাবি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী রাস্তাটির দুর্ভোগের অবসান ঘটানোসহ জিরবুনিয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা এবং রোপণকৃত গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। সর্বপরি এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জিরবুনিয়া শাপলা সংঘের সাংস্কৃতিক সম্পাদক ও জিরবুনিয়া বাসন্তী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরামন মন্ডল (রাজ) মুঠো ফোনে জানান, উক্ত রাস্তাটি সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে অবহেলিত ভাবে পড়ে আছে। বর্তমানে চলাচলের জন্য রাস্তাটি একবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকাল আগত আর তাই এই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার করা না হলে আগত বর্ষাকালে এই এলাকার মানুষদের দুর্ভোগের অন্ত থাকবে না। সামান্য গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে বর্তমানে মরনফাদে রুপ নিয়েছে আর বর্ষা মৌসুমে এমনটা থাকলে এলাকার মানুষরা দুর্ভোগের শিকার হবে চরমে। তাই উক্ত রাস্তাটি সংস্কারের জন্য আমিসহ এলাকাসী কর্তৃপক্ষের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *