শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দিঘলিয়ার সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি

দিঘলিয়া প্রতিনিধিঃ / ১০৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করেছেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার বারাকপুর মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দের প্রলোভন দেখিয়ে মন্দির কমিটির কাছ থেকে কৌশলে গত ১১ জানুয়ারি মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করেন। জিডিতে উলে­খ করেন প্রতারক চক্রের সদস্য ০১৭৩১-০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে তাকে ফোন করে জীবননাশের হুমকি দিয়েছে। মোবাইল ফোনে প্রতারক চক্রের সদস্য বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করবে। ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য। তিনি দৈনিক স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে হুমকির শিকার হতে হয়েছে।

ঘটনার পর সাংবাদিক কিশোর কুমার বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করেছেন। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *