শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দিঘলিয়ায় ডিএসবি মিলনের প্রতারণার ফাঁদ বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দিঘলিয়ায় ডিএসবি মিলনের প্রতারণার ফাঁদ

দিঘলিয়া প্রতিনিধিঃ / ৩০ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দিঘলিয়ায় ডিএসবি শাখায় কর্মরত থাকাকালিন সময়ে, অভিযুক্ত ডিএসবি মিলন, বিপি নং- ৯৪১৪১৬৭৬৮৮ এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাকরি দেওয়া, পাসপোর্ট ক্লিয়ারেন্স করিয়ে দেওয়া, লোন করিয়ে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ডিএসবি মিলন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এভাবে আনুমানিক ৫ থেকে ৮ লক্ষ টাকারও বেশি টাকা অত্র উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থকে নেওয়া হয়েছে। তবে এই অভিযোগ এখনো তদন্তাধীন, সত্যতা যাচাই করা হয়নি।

ঠিক তেমনই তিনজন ভুক্তভোগী, প্রতিবেককে জানান, অভিযুক্ত ডিএসবি মিলন দিঘলিয়া উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।
এক ভুক্তভোগীর দাবি, লোন করিয়ে দেওয়ার কথা বলে অভিযুক্ত ডিএসবি মিলন তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়েছেন।
দ্বিতীয় ও তৃতীয় ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ডিএসবি মিলন তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ও ১৫ হাজার টাকা নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত ডিএসবি মিলন তাদেরকে দিনের পর দিন, ঘোরাচ্ছেন। এখনো পর্যন্ত টাকা ফেরত দেননি।

অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে খুলনা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের জানানো হয়, অভিযুক্ত ডিএসবি মিলন বর্তমানে বরিশাল জেলা ডিএসবি শাখায় কর্মরত আছেন। এরপর ভুক্তভোগীরা ডাকযোগের মাধ্যমে আবারও লিখিত অভিযোগ, বরিশাল জেলা ডিএসবি শাখায় পাঠিয়েছেন বলে জানান। তবে তাদের দাবি, এখনো পর্যন্ত আশানুরূপ কোনো সমাধান পাওয়া যায়নি।

এলাকায় ক্ষোভ:
স্থানীয়দের দাবি, খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ডিএসবি মিলন দিঘলিয়ায় কর্মরত থাকাকালীন আরও অনেক মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়ে বছরের পর বছর ঘোরাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসনের একজন লোকের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন অভিযোগ থাকার পরও কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযুক্তের বক্তব্য:
এ বিষয়ে অভিযুক্ত ডিএসবি মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *