শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

  1. বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে সুন্দরবনে
    বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

ছবি সংযুক্ত

বি এম রাকিব হাসান, খুলনা:
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে বাংলাদেশ অংশের সুন্দরবনে ১২৫টি পূর্ণবয়স্ক বাঘ ও ১৯টি শাবকের উপস্থিতি নিশ্চিত হয়েছে। গত এক দশকে এটি বাঘ সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি।

তবে এই আশাবাদের আড়ালেই সামনে এসেছে নতুন উদ্বেগ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের অধিকাংশ বাঘের শরীরে বাসা বেঁধেছে একাধিক পরজীবী। একই সঙ্গে শনাক্ত হয়েছে এমন কয়েক ধরনের ব্যাকটেরিয়া, যেগুলোর বিরুদ্ধে প্রচলিত অনেক অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। অন্যদিকে ছয় মাস চিকিৎসার পর বনে অবমুক্ত করা একটি বাঘিনীর ১৬ দিনেও কোনো সন্ধান না মেলায় সংরক্ষণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

অর্থাৎ, শুধু বাঘের সংখ্যা বাড়লেই সংরক্ষণের সাফল্য নিশ্চিত হয় না; তাদের সুস্বাস্থ্য, নিরাপদ আবাস ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনাও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বন বিভাগের সর্বশেষ জরিপ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে, যা ২০১৪ সালের ১০৬টি থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কড়া পাহারা, চোরা শিকার রোধ এবং অভয়াঞ্চল বাড়ানোর সুফল পাওয়ায় বনের ভেতরে বাঘের অবাধ বিচরণ ও প্রজনন আগের চেয়ে অনেক ভালো হয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে একসময় আশঙ্কাজনক হারে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। তবে সরকারি-বেসরকারি নানা উদ্যোগের সুফলে দীর্ঘ প্রতীক্ষিত সুসংবাদ মিলেছে। গত সাত বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি।

বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে ঢালের মতো রক্ষা করে আসছে সুন্দরবন। কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং বিভিন্ন মানবসৃষ্ট কারণে একসময় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছিল বাঘের সংখ্যা। বাঘের সংখ্যা হ্রাসে নড়েচড়ে বসে বন বিভাগ। গ্রহণ করা হয় বাঘের নিরাপত্তা ও বংশবৃদ্ধির বিশেষ পরিকল্পনা। যার সুফলে সম্প্রতি পরিচালিত দুটি পৃথক জরিপে সুন্দরবনে বাঘ বৃদ্ধির ইতিবাচক তথ্য উঠে এসেছে।

তবে গবেষকেরা বলছেন, বাঘের সংখ্যা বাড়লেও পুরোপুরি দূর হয়নি প্রাকৃতিক ও মানবসৃষ্ট হুমকি। বাঘের নিরাপদ আবাসস্থল, খাদ্যের পর্যাপ্ততা এবং নির্বিঘœ প্রজনন নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘পশুদের আবাসস্থলে যদি মানুষের অবাধ চলাচল থাকে, তবে তাদের প্রজননেও বড় ধরনের সমস্যা হতে পারে।’

‘সুন্দরবন রক্ষায় আমরা’ নামের সংগঠনের আহ্বায়ক নূর আলম শেখ বলেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়াতে হলে বাঘের নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাবার এবং নির্বিঘ্ন প্রজনন ব্যবস্থা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

জীববৈচিত্র্য রক্ষা ও বাঘ সংরক্ষণে সরকারের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে সুন্দরবনে এখন বাঘের জন্য তুলনামূলক নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও, বাগেরহাট) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়ার ফলেই সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বাঘ সুন্দরবনে নিরাপদ রয়েছে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বাঘ ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং লোকালয়ে বাঘের অনুপ্রবেশ বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বনের সীমান্ত সংলগ্ন ৭৪ কিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে বিশেষ পরিবেশবান্ধব সুতলির বেড়া, যাতে বাঘ কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে।’

নয়নাবিরাম সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি। তবে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের স্থায়ী নিরাপত্তা এবং সংখ্যা বৃদ্ধির এই ধারা বজায় রাখতে বন বিভাগের পাশাপাশি স্থানী

বি এম রাকিব হাসান,
খুলনা:
১৩-০৮-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ ফেরারডিল ও স্কাফসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।* বৈশাখী খুলনা: মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ আগস্ট ২০২৬ তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ বাইপাস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিলসহ *সর্বমোট ১৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য এবং ০১ টি কাভার্ড ভ্যানসহ* একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- *১। মোঃ শাহিন (২০), পিতা: মোঃ আব্দুল মালেক* সাং: জয়কালিপুর, থানা: বাঞ্চারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ঝিনাইদহ জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে